1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসরাইলের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে : খামেনির হুঁশিয়ারি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

ইসরাইলের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে : খামেনির হুঁশিয়ারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৫৪ বার

নিজস্ব প্রতিবেদক :

ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরানের ওপর হামলা চালিয়ে ইসরাইলি সরকার নিজেদের জন্য একটি ‘তিক্ত ও বেদনাদায়ক’ ভাগ্য নির্ধারণ করেছে এবং তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।

শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তেহরানসহ ইরানের অন্যান্য শহরে ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পর শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে এক বার্তায় আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘ইহুদিবাদী সরকার তার অশুভ ও রক্তাক্ত হাত দিয়ে আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে অপরাধ করেছে এবং আবাসিক এলাকায় আঘাত করে তাদের দুর্বিনীত চরিত্র উন্মোচিত করেছে। তাদের কড়া জবাব দেয়া হবে।’

খামেনি বলেন, ‘এ হামলায় বেশ কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী নিহত হয়েছেন। তবে তাদের উত্তরসূরিরা অবিলম্বে তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে সামনে এগিয়ে নিতে দায়িত্বভার গ্রহণ করবেন।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘এ অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার নিজের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক ভাগ্য নির্ধারণ করেছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে ওই পরিণাম দেয়া হবে।’

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি ইসরাইলি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরাইলের হামলার কঠোর জবাব দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net