1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট জামায়াতের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট জামায়াতের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৫ বার

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিন বেলা ১১টার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এছাড়াও এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত হয়েছিলেন ।

ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে জামায়াত জানিয়েছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেছে দলটি। এর প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেয়নি। পরে কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের দুই ঘণ্টা পরে তাদের যোগ দিতে অনুরোধ করে ঐকমত্য কমিশন।

এর আগে ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ অংশ নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net