1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনে বাইরের দেশের হস্তক্ষেপ কাম্য নয় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

নির্বাচনে বাইরের দেশের হস্তক্ষেপ কাম্য নয়

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৪৪ বার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতির বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই জামায়াত তাদের নির্বাচনী রূপরেখা প্রকাশ করবে এবং দেশের সব আসনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, “ইনশাআল্লাহ নির্বাচনের শিডিউল ঘোষণার সাথে সাথেই আমাদের ব্যবস্থাপনা দেখতে পাবেন। আমি নির্বাচন করব সারা বাংলাদেশে ইনশাআল্লাহ। ৩০০ আসনে আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব, পিছে পিছে ঘুরবো যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।তারা হবেন ইসলামী মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক নাগরিক।”

তিনি আরও জানান, নির্দিষ্ট কোনো আসনে তাকে নির্বাচন করতে হলে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে। “দল যদি আমাকে কোনো আসনে প্রার্থী হিসেবে দায়িত্ব দেয়, আমি সেটাই পালন করব,” বলেন তিনি।

নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেন। তিনি বলেন, “আমরা এমন নির্বাচন চাই না, যেখানে শহীদদের রক্তের মর্যাদা ক্ষুণ্ন হয়। নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, কেউ যেন সেটার চেষ্টা না করে—এটাই আমাদের প্রত্যাশা।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net