1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীতে ডেঙ্গু ও করোনা প্রতিরোধ জন-সচেতনতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

রাজধানীতে ডেঙ্গু ও করোনা প্রতিরোধ জন-সচেতনতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫৬ বার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পল্টনের বিজয় নগরের আল-রাজী কমপ্লেক্স চত্তরে মঙ্গলবার বেলা ১১ টায় চলমান আতঙ্কের মহামারি ডেঙ্গু/এডিস মশা ও করোনা প্রতিরোধে জন-সচেতনতা শীর্ষক মত বিনিময় সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

১৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার খন্দকার আব্দুর রবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু সাদাত মুহাম্মদ সালেহ, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা-অঞ্চল ২, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আবু সাদাৎ মোহাম্মদ সালেহ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নগরীর পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসেবার সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে রাজধানীবাসীকে সম্পৃক্ত করে একাজ বাস্তবায়ন করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন বলেন – ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছিল দূর্নীতির আখড়া। তৎকালীন মেয়র শেখ হাসিনার আত্মীয় শেখ ফজলে নূর তাপস দুর্নীতির মাধ্যমে সিটি কর্পোরেশনকে ভঙ্গুর অবস্থায় পরিণত করেছেন। সিটি কর্পোরেশনের দুর্নীতির টাকা দিয়ে তিনি মধুমতি ব্যাংকের মালিক হয়েছেন ও শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ভঙ্গুর অবস্থা থেকে সিটি কর্পোরেশনকে গতিশীল করার জন্য বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন তিনি সে উদ্যোগের প্রশংসা করেন।

উক্ত সভায় সভাপতির বক্তব্যে ১৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পুরানা পল্টন প্রতিবেশী নিরাপত্তা কমিটির সদস্য সচিব খন্দকার আব্দুর রব বলেন – ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং মশার বংশবিস্তার রোধের বিকল্প নেই। এসব বিষয়ে কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ, ব্যক্তি মালিকানাধীন কোন বাড়ি, ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতি ওয়াক্তে মসজিদে নামাজের পূর্বে ইমামগণকে ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বক্তব্য রাখার অনুরোধ জানানো হয়। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন করতে স্বাস্থ্যকর্মীরাগণ এ সংক্রান্ত লিফলেট বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন। পাড়া মহল্লায় মাইকিং করা হচ্ছে, ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ীর পরিত্যক্ত টায়ার, এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটারের তলায় পানি জমতে দেবেন না। যেসব স্থানে মশা জন্মাতে পারে সেসব স্থানের পানি জমতে দেবেন না। বাড়ীর ভেতরে, আশ-পাশ ও আঙ্গিনা পরিস্কার করুন। দিনে ঘুমানোর সময়ও মশারি ব্যবহার করুন। নিজ নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি।

উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, সাংবাদিক ও সমাজসেবক বোরহান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হাজী ওসমান গনি ও কামরুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net