1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ, ভিড় বাস-ট্রেন-লঞ্চে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ, ভিড় বাস-ট্রেন-লঞ্চে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৫ বার

নিজস্ব প্রতিবেদক :

ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ। আগামীকাল রোববার থেকে অফিস-আদালত খুলছে। ছুটির শেষ দিন শনিবার (১৪ জুন) সকালে সদরঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এছাড়া যাত্রাবাড়ী, গাবতলী ও মহাখালীও দেখা যায় মানুষের ভিড়।

ভ্যাপসা গরম আর তীব্র পরিবহণ সংকটে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে নগরবাসীকে। অতিরিক্ত মানুষের ভিড়ে ৪ থেকে ৫ গুণ বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহণগুলো। অনেকে বাধ্য হয়ে হেঁটেই রওয়ানা হয়েছে গন্তব্যে। পরিবহণ সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষদের।

শনিবার সকালে দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের।

রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায়, শত শত মানুষ বাস থেকে নামছে। তারপর রিকশা, অটোরিকশা বা লোকাল বাসে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে। যাত্রীর ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি।

এদিকে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীর উপচে পড়া ভিড় ছিল। কেউ এসেছে সপরিবার, কেউ একা। তবে গত দুই দিনের তুলনায় গতকাল যাত্রীর ভিড় একটু বেশি ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net