1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইরানে ইসরায়েলি হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে তেহরান দূতাবাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার  বাঁশখালীতে পৌরসভায় ধানের শীষকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন পোকখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার কুমিল্লা-৪ আসন আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী ঈদগাঁওয়ে আমির সুলতান-দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী সম্পন্ন  তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

ইরানে ইসরায়েলি হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে তেহরান দূতাবাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার

বাংলাদেশ সময় মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে অবস্থিত ইরানি দূতাবাসে যান। সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে রেডিও পাকিস্তান।

ইরানি জনগণ ও সরকারের প্রতি গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শরিফ বলেন, এই দুঃসময়ে পাকিস্তান ইরানের পাশে আছে এবং থাকবে। তিনি ইরানি জাতির সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন এবং শহীদদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনাও করেন তিনি।

শাহবাজ শরিফ পাকিস্তানের পক্ষ থেকে ইরানের প্রতি ‘ধারাবাহিক ও অবিচল’ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রতি শুভেচ্ছা জানান।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৯৩৫ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net