1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জালিমের চেয়ে জামায়াত অনেক বেশি শক্তিশালী: জামায়াত আমির - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

জালিমের চেয়ে জামায়াত অনেক বেশি শক্তিশালী: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৫ বার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল কুরআন মানবজাতির শ্রেষ্ঠ গন্থ। কুরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।‎

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎

‎তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো জালিমের ভয় করে না। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। পেছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে।

‎অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, লড়াই করতে আপনারা তৈরি আছেন তো? এটা চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমার জন্য দোয়া করবেন- আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন।

‎‎ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে তিনি বলেন, একটি মেসেজ নিয়ে আসছি, সেটা হলো ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। অর্থ-রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দেবে।

‎‎ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম আমাদের হাতে অদেখা কলম দিয়ে গেছেন। তাদের সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে। জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে।

‎জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় যাওয়ার পথে ১৮ জুলাই রাতে গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান ঈশ্বরদীর জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস। তার দোয়া মাহফিলে যোগ দিতে জামায়াতের আমিরসহ কেন্দ্রীয় নেতারা ঈশ্বরদীতে আসেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, মওলানা ইকবাল হোসেন, অধ্যাপক আলী আজগর প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতে আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net