1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা ঢাকা কলেজে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

শহীদ ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা ঢাকা কলেজে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩২ বার

২৪-এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে শহীদ ওয়াসিম সহ সকল শহীদের রূহের মাগফেরাত কামনায় ঢাকা কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম ও মিলাদ মাহফিল।

শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ, ঢাকা কলেজ-এর আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ।
উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ, ঢাকা কলেজ-এর সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম, সিনিয়র সহ-সভাপতি রুবাইয়ের হোসেন, সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম প্রধান, যুগ্ম-সম্পাদক জামাল হোসেন বাহার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদল এর সাবেক সভাপতি কাজি মাসুদ করিম, ঢাকা কলেজ ছাত্রদলের বর্তমান কমিটির সদস্য-সচিব মোঃ মিল্লাদ হোসেন, প্রথম যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন, মামুনুর রহমান মামুন, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, মাজেদুল ইসলাম মাজেদ, তানভীর মাদবর, মোঃ হাসনাইন, সাজ্জাদ হোসেন জেমিন প্রমুখ

এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা কলেজ ছাত্রদল-এর যুগ্ম আহ্বায়ক ও শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজ এর উপদেষ্টা মোঃ জিয়াউর রহমান খন্দকার।

মিলাদ মাহফিল শেষে শহীদের রুহের মাগফেরাত কামনায় খাবার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net