1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার

পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এটি শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

শুক্রবার দুপুরে সমাবেশস্থল পরিদর্শনে এসে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সময় যতই লাগুক গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করবোইসময় যতই লাগুক গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করবোই

মঞ্চ প্রস্তুতসহ যাবতীয় কাজ এখনো চলমান; তবে নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে জানান তিনি। একটি সুষ্ঠু সমাবেশ করতে যা যা করা প্রয়োজন তার সবই করা হয়েছে। সমাবেশস্থলে আগত জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।

সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলামসামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

জামায়াত সেক্রেটারি বলেন, দীর্ঘ সময় পর জামায়াতের এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দেশের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসাধারণের সুবিধার্থে মেডিকেল বুথ, খাবার পানি ও পয়নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে। এই সমাবেশের কারণে আগামীকাল নগরবাসি কিছুটা ভোগান্তিতে পড়বেন এ কারণে ক্ষমাও প্রার্থনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net