1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণঅভ্যুত্থানে গুলিতে নিহত ৬ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানে গুলিতে নিহত ৬ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার

জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয়ের ছয় ব্যক্তির লাশ আজ বৃহস্পতিবার বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হচ্ছে। দীর্ঘ এক বছর ধরে লাশগুলোর কোনো দাবিদার বা পরিচয় না পাওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালিদ মনসুর জানান, গুলিতে নিহত ছয়জনের লাশের ময়নাতদন্ত শেষে অজ্ঞাত পরিচয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল। আজ বেলা ১১টার দিকে এগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি। আজ পর্যন্ত ওই লাশের কোনো দাবিদার না থাকায় বেওয়ারিশ হিসেবে তাদেরকে দাফনের জন্য আঞ্জুমার মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।

তিনি আরো জানান, নিহতদের মধ্যে তিনজনের লাশ যাত্রাবাড়ী থানার, একজনের পল্টন থানার এবং দু’জনের শাহবাগ থানার আওতাধীন এলাকা থেকে উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের বহু চেষ্টা করা হলেও কেউ এসে লাশ দাবি করেনি। তবে ভবিষ্যতে যদি কেউ স্বজনদের খোঁজে এগিয়ে আসেন, সেজন্য ডিএনএ নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে। কোনো সময় কেউ যদি ওই লাশের শনাক্ত করতে আসে, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশগুলোর দাবিদার নিশ্চিত করা যাবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সহকারী রামু চন্দ্র দাস বলেন, এই এক বছরে অনেক লোক এসেছিল, কিন্তু কেউ লাশগুলো শনাক্ত করতে পারেননি। শুনেছি আজ বেলা ১১টার দিকে ছয়টি লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net