1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই মাস পর রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক কোম্পানিগঞ্জের চরহাজারি ইউনিয়নে ভয়াবহ আগুনে ৫ ঘর পুড়ে ছাই 

দুই মাস পর রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দুই মাস পর বেড়ে ৩১ বিলিয়ন ডলারে ঠেকেছে। সর্বশেষ গত ৩ জুলাই রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। তবে মে ও জুন মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর তা কমে ২৯ দশমিক ৭২ বিলিয়ন ডলারে নেমে যায়।

রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনায় রিজার্ভ বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক তিন পদ্ধতিতে রিজার্ভ হিসাব করে। একটি তাদের নিজস্ব পদ্ধতি। অন্য দুটি হলো আইএমএফের বিপিএম-৬ অনুযায়ী গ্রস ও নিট। মোট ও গ্রস রিজার্ভের তথ্য প্রকাশ করলেও নিট হিসাবের তথ্য প্রকাশ করে না সংস্থাটি। তথ্য অনুযায়ী, বর্তমানে বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ রয়েছে ২৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশে চলতি বছরের আগস্টের প্রথম ২৩ দিনে ১৭৪ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৯ শতাংশ বেশি।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪৭৭ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত ২৫ মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের জুলাইয়ের তুলনায় গত জুলাইয়ে পণ্য রপ্তানিতে ২৪ দশমিক ৯০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net