1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে- আখতার হোসেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল

ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে- আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের বিষয়টি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে ৪৭ কে উল্লেখ করা হয়নি। শহীদের সংখ্যা কম দেখানো হয়েছে। প্রায় এক হাজার বলা হয়েছে। তবে জাতিসংঘের রিপোর্ট এই ১৪০০ এর উপরে আছে। সরকার প্রকৃত নিহতের সংখ্যা সরকার নির্ণয় করতে ব্যর্থ হয়েছে।

আখতার হোসেন বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, মোদি-বিরোধী আন্দোলন ও ভ্যাট কমানোর আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সুনির্দিষ্ট উল্লেখ করা উচিত ছিল বলে আমরা মনে করি।

গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন বিষয়ে ২৮ দফা প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। একই দিন রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net