1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে: তারেক রহমান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর

তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার

দেশবাসীকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে হোক। এই স্লোগান দেশবাসীর কাছে পৌঁছে দিতে নেতাকর্মী আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রোববার রাজধানীর শাহবাগে ছাত্র-সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্তি বাংলাদেশ তোমরাই তোমাদের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তোমাদের সঙ্গে আছে। আগামীতেও থাকবে।

গত দেড় দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে। এসময় হামলা-মামলা, নির্যাতন, গুমের শিকার হয়েছে। নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না।

তারেক রহমান বলেন, সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। একাধিক ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি ছাড়াও অন্তত দুই ভাষা শিক্ষার সুযোগ রাখার পরিকল্পনা জানান তিনি।

আসন্ন নির্বাচন সামনে। হারানো ভোটাধিকার ফেরে পাওয়ার বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net