1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত..

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্বশীলদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত যুব দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. নূরে আলম মিয়াজী।

মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শামীম এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার কাজী আব্দুল কাদের, মুন্সীরহাট ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. ইসরাফিল হোসেন, ইউনিয়ন যুব বিভাগের দায়িত্বশীল সাইফুল ইসলাম, এডভোকেট সাইফুদ্দীন মজুমদার, কামরুল হাসান, মীর শাহেদুর রহমান, হাফেজ মুর্তুজা মজুমদার, মিজানুর রহমান ভূঁইয়া, ইফতেখারুল ইসলাম মজুমদার মেশকাত, দ্বীন ইসলাম মিয়াজী, গাজী মিজানুর রহমান সহ ইউনিয়ন জামায়াতে ইসলামী, ইউনিয়ন ও ওয়ার্ড যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। এ সময় ইউনিয়ন যুব বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net