1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশখালী পাহাড়ে র‍্যাবের চিরুনি অভিযান: অস্ত্র কারখানা ধ্বংস - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

মহেশখালী পাহাড়ে র‍্যাবের চিরুনি অভিযান: অস্ত্র কারখানা ধ্বংস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার

মহেশখালী পাহাড়ে র‍্যাবের চিরুনি অভিযান: অস্ত্র কারখানা ধ্বংস

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া ও আঁধার ঘোনা পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির একাধিক ভ্রাম্যমাণ কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধারসহ কয়েকজনকে আটক করেছে র‌্যাব।

অভিযানে কয়েকটি অস্ত্র কারখানা ধ্বংস করে দেওয়া হলেও এখনও পাহাড়ের গহীনে আরও কারখানা অক্ষত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, চারদিকে সাগরবেষ্টিত হওয়ায় একপ্রান্তে অভিযান শুরু হলে সন্ত্রাসী ও অস্ত্র কারিগররা অন্যপ্রান্তে পালিয়ে যায়। ফলে পুরো পাহাড়জুড়ে চিরুনি অভিযান চালালেই এই অবৈধ অস্ত্র কারখানাগুলো সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে।
অভিযানে শতাধিক র‌্যাব সদস্য ছাড়াও পুলিশ অংশ নেয়।

র‌্যাব-৭ চট্টগ্রাম ও কক্সবাজার ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান চলাকালে বি-স্ফোরণের মতো শব্দও শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

 

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net