1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৫ বার

 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও থানার ওসি মোঃ মছিউর রহমান বলেন, সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পুলিশ তাদের সেবা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমাজের মূল সমস্যা গুলোর মধ্যে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং ও কিশোরগ্যাং অন্যতম। সামাজিক সচেতনতা ছাড়া এসব অপরাধ নির্মূল করা যাবে না।

তিনি বলেন, পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধি করা হচ্ছে। যে কোনো ধরনের অপরাধের তথ্য থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর জন্য ওসি সকলের প্রতি আহবান জানান।

ওসি মোঃ মছিউর ১৭ সেপ্টেম্বর বুধবার  বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী বাজারে অনুষ্ঠিত সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষক আতাউল গনি ওসমানীর সঞ্চালনায় স্থানীয় প্রবীণ মুরব্বি মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক মেম্বার হায়দর আলী, প্রধান শিক্ষক আবদুল জলিল, স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী, মাষ্টার নজরুল ইসলাম, মুফতি আজিজুল হক ও ঈদগাঁও উপজেলা প্রেস ক্ৱাব সভাপতি সেলিম উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম,স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ওসি মোঃ মছিউর রহমান ঈদগাঁওর  আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও নানা শ্রেণি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net