1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনকে উৎসবমুখর করতে কাজ করছে প্রশাসন-রামগড়ে জেলা প্রশাসক আনোয়ার সাদাত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ

নির্বাচনকে উৎসবমুখর করতে কাজ করছে প্রশাসন-রামগড়ে জেলা প্রশাসক আনোয়ার সাদাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার সাদাত বলেছেন, আসন্ন নির্বাচন আর দশটি নির্বাচনের মত নয়। এ নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ ও উৎসবমুখর। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর করতে কাজ করছে প্রশাসন। নির্বাচনে প্রত্যেক ভোটার যেন তাদের ভোটাাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে তার জন্য প্রশাসন সার্বক্ষণিক পাশে থাকবে।

রবিবার সকালে জেলার রামগড়ে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন। রামগড় পৌরভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

জেলা প্রশাসক তার বক্তব্যে আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রমের ভূমি ব্যবস্থাপনা সমতলের চেয়ে ভিন্ন। এখানকার ভূমি জটিলতা নিরসনে আগের সকল জেলা প্রশাসক কাজ করেছেন। আমিও এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো। প্রয়োজনে ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড অধিদপ্তরে কথা বলবো।আইনশৃঙ্খলা বিষয় আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, এ জেলার প্রত্যেক মানুষ যেন ভালভাবে ঘুমাতে পারে, প্রত্যেকে যেন তার অধিকার বুঝে পায়, শান্তিতে বসবাস করতে পারে সেই সুযোগ করে দেয়া আমাদের দায়িত্ব।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম, ৪৩ বিজিবির সহকারি পরিচালক মো: শামছুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এবিএম মোজাম্মেল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুষ্মিকা চাকমা, রামগড় প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন লাভলু, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির সভাপতি মো: হারুণ অর রশিদ প্রমূখ।

মতবিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে নবাগত জেলা প্রশাসক রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে জুলাই বিপ্লবে জেলার একমাত্র শহীদ মো: মজিদ হোসেনের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net