1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভিআইপি সুবিধা নিতে নিজেকে অতিরিক্ত সচিব দাবি, যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক

ভিআইপি সুবিধা নিতে নিজেকে অতিরিক্ত সচিব দাবি, যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার

জেলা প্রতিনিধি

যশোরে ‘অতিরিক্ত সচিব’ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আব্দুস সালাম (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা সার্কিট হাউসে ভিআইপি সুবিধা নিতে গেলে কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক প্রতারক যশোরের মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশি গাজীর ছেলে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে প্রতারক সালাম নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ভিআইপি সুবিধা গ্রহণ করেছেন। এছাড়াও তিনি নিজেকে রংপুরের ডিসি হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।

যশোর সার্কিট হাউস কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে তিনি সার্কিট হাউসের নাম্বারে ফোন করে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দেন। একই সঙ্গে তিনি জানান, ঢাকা থেকে যশোরে আসছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ যশোর রেল স্টেশনে সরকারি গাড়ি পাঠানোর অনুরোধ করেন। এ অনুযায়ী সার্কিট হাউস কর্তৃপক্ষ গাড়িও পাঠায়। পরে তাকে নিয়ে আসা হয় সার্কিট হাউসে। কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। এরপর তাকে আটকে রাখা হয়।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তারা সেখানে যান। হাজির হন জেলা পরিষদের সিইও এস. এম. শাহীনসহ আরও কয়েকজন কর্মকর্তা। তারাও বিষয়টি যাচাই-বাছাই করেন। শেষ পর্যন্ত তিনি প্রতারক বলে চিহ্নিত হন এবং পরে পুলিশে খবর দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net