ঢাকা   ০১:২৬:৩২ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

বাবাকে স্মরণ করে মিষ্টি জান্নাতের আবেগঘন স্ট্যাটাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৪২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বিয়ে, প্রেমসহ ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রায়ই নেটিজেনদের আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সম্প্রতি একটি স্ট্যাটাসের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লেখেন- “সব কিছুই ফিরে আসে, সব সমস্যাই সমাধান হয়। শুধু বাবা আর আসবে না।”

এদিকে প্রথমবারের মতো চিত্রনায়ক শিপন মিত্রের সঙ্গে জুটি বাঁধছেন মিষ্টি জান্নাত। নির্মাতা সায়মন তারিকের নতুন সিনেমা ‘বিবর’-এ অভিনয়ের জন্য তারা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির গল্প লিখেছেন দেওয়ান নাজমুল, সংলাপ রচনা করেছেন বাবুল রেজা।

সিনেমার গল্পের প্রশংসা করে মিষ্টি জান্নাত বলেন, “অন্যরকম একটি গল্পে কাজ করতে যাচ্ছি। গল্পটা ভালো লেগেছে বলেই এতে যুক্ত হয়েছি। মানসিক বিপর্যয়ের কারণে গত মাসে নির্ধারিত শুটিং করতে পারিনি। এখন আবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি