1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে অবৈধ ভিওআইপিতে জড়িত চীনা নাগরিকসহ তিনজন আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

রামগড়ে অবৈধ ভিওআইপিতে জড়িত চীনা নাগরিকসহ তিনজন আটক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার

 

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই চীনা নাগরিকসহ তিনজনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও পুলিশের যৌথ অভিযানে রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টারপাড়া খান শপিং সেন্টারের ৪র্থ তলায় একটি কক্ষে সিমবক্সসহ বিভিন্ন নেটওয়ার্ক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জিয়াং চেংতং (৩৩), পাসপোর্ট নং EK1378738 (চীনা নাগরিক), বটাং তংউ (৩২), পাসপোর্ট নং EH2768724 (চীনা নাগরিক) ও মোঃ আসিফ উদ্দিন (২৫) বোয়ালখালী, চট্টগ্রাম।

এসময় পাঁচটি ৩২ পোর্ট সিমবক্স, একটি ২৫৬ পোর্ট সিমবক্স, ছয়টি MSR716 কানেকশন প্যানেল, ছয়টি পাওয়ার প্যানেল, ১৬০টি অ্যান্টেনা, সাতটি পাওয়ার অ্যাডাপ্টার, একটি NVR, একটি ৮ পোর্ট POE সুইচ, একটি V.SOL ONU, একটি ওয়াইফাই রাউটারসহ বিভিন্ন ইথারনেট ও USB ক্যাবল এবং মাল্টিপ্লাগ উদ্ধার করা হয়।

বিটিআরসির এনফোর্সমেন্ট ও ইন্সপেকশন ডিরেক্টরেটের উপ-সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর ৩৫(২)/৫৫(৭)/৫৭(৩)/৭৪ ধারায় মামলা দায়ের করেন। পরে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।

রামগড় থানার (ওসি) মোঃ মাঈন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চীনা দুই নাগরিক ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে। তারা চট্টগ্রাম মহানগরীর উত্তর খুলশী এলাকার একটি ফ্ল্যাটে বসবাস করে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net