1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার

আবু হুমাইর, টেকনাফ

 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভেসে যাওয়া একটি যাত্রীবাহী বোট থেকে ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাহপরীরদ্বীপ সংলগ্ন গোলারচর এলাকা থেকে বোটটি উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, এমভি মায়ের দোয়া নামের বোটটি টেকনাফের কায়োকখাল ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে গোলারচর এলাকায় পৌঁছালে বোটটির শ্যাফট ভেঙে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পানিতে ভেসে থাকতে থাকে।

 

তিনি আরও জানান, পরিস্থিতি বুঝতে পেরে কোস্ট গার্ডের শাহপরীরদ্বীপ আউটপোস্টের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বোটসহ সকল ৪৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে তীরে আনা হয়।

 

উদ্ধারের পর যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, নাফ নদী ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও তাদের এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net