1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার

আবু হুমাইর, টেকনাফ

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মিনি ট্রাক ও সিএনজি গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসময় সিএনজি গাড়িতে থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকেরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়ন মৌলভীবাজার এলাকার মোঃ ফারুক (২৪) অপরজন টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার ইমাম হোসেন (২৬)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালি সংলগ্ন দক্ষিণের রাস্তার মাথায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে সিএনজিটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনা স্থলে তাদের মৃত্যু হয় বলে জানান তাঁরা। এবিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে ডোবায় পড়া সিএনজিটি উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া পুলিশ মরদেহ দুইটির সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net