1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার লে: কর্ণেল মো. আহসান উল ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় রামগড় উপজেলার তথা জোনের আওতাধীন এলাকার আইনশৃংখলা, সম্প্রীতি রক্ষা ও সহাবস্থান নিশ্চিত করা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের চাদাবাজি বন্ধে করনীয় এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।

জোন কমান্ডার আগামীর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং এলাকার আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি এবং সম্প্রীতি রক্ষায় সকল সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এসময় জোন উপ-অধিনায়ক, সহকারী পরিচলক, রামগড় থানার ওসি, দাতমারা থানার ইনচার্জ, উপজেলা বিএনপির সমন্বয়কারী হাফেজ আহমদ ভূঁইয়া, জামায়াতে ইসলামি রামগড় উপজেলা সহ- সভাপতি জামশেদ আলম, এনসিপির উপজেলা সমন্বয়ক মাওলানা হারুনুর রশীদসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, হেডম্যান-কার্বারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net