1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আরও উন্নত চিকিৎসার প্রয়োজনেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে: মির্জা ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

আরও উন্নত চিকিৎসার প্রয়োজনেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার

আরও উন্নত চিকিৎসা প্রয়োজন বলেই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি ফ্লাই করতে পারবেন কিনা চিকিৎসকরা নিশ্চিত করলেই তাকে লন্ডন নেওয়া হবে। কারাগারে চিকিৎসার অভাবে খালেদা জিয়ার এই অবস্থা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন। বিগত সরকার তার প্রতি চরম অন্যায় আচরণ করেছে। দীর্ঘ ছয় বছর তাকে কারাগারে রাখা হয়েছিল, এর মধ্যে দুই বছর তিনি নির্জন কারাগারে ছিলেন। সবার সন্দেহ, সেখান থেকেই তার এই রোগের সূচনা।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও বিদেশ যাত্রা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কয়েক সপ্তাহ ধরে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডে (যুক্তরাজ্য) নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ‘চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। আশা করা যায়, কাতার থেকে আগামীকাল (শনিবার) এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। সব ঠিক থাকলে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। তবে বেগম খালেদা জিয়া এখনও গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘ বিমান ভ্রমণের (ফ্লাই করার) মতো শারীরিক অবস্থায় আছেন কি না, চিকিৎসকরা সেটি নিশ্চিত করলেই কেবল তাকে নিয়ে যাওয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net