1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ২৭ লিটার চোলাই মদ ও টমটমসহ ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

ঈদগাঁওয়ে ২৭ লিটার চোলাই মদ ও টমটমসহ ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে ২৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

২৫ ডিসেম্বর ( বৃহশ্পতিবার)  উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কে  নিয়মিত চেকপোস্ট বসিয়ে ডিউটি করার সময় একটি টমটমকে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ি থেকে ২৭ লিটার চোলাই মদ জব্দ এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জসিম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নের হলুদিয়া এলাকার বাসিন্দা।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, চোলাই মদ ও টমটম জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net