1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

‘মেধা বিকাশই আমাদের লক্ষ্য’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এবারের বৃত্তি পরীক্ষায় পৌরসভা ও আশেপাশের এলাকার প্রায় একুশটি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাছাইকৃত সাড়ে তিনশত কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিভিন্ন হল পরিদর্শন করেন, চৌদ্দগ্রাম মডেল কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান, চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ বিএসসি, কাজী এনাম ফাউন্ডেশন এর একটি প্রতিনিধি দল।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. আব্দুল্লাহ আল মামুন মিশু, চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, সাংবাদিক আবু বকর সুজন, আনিসুর রহমান, সানোয়ার হোসেন, মো. ইমাম হোসেন ভ‚ঁইয়া শরীফ, এনামুল হক নোমান, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মো. জহিরুল ইসলাম, শিক্ষক নেতা মো. মিজানুর রহমান, মো. মাছুম বিল্লাহ, মো. আমির হোসাইন, চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর মো. রেজাউল করিম লিংকন প্রমুখ।

 

অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে সুশৃঙ্খল-শান্তিপূর্ণ বৃত্তি পরীক্ষা গ্রহণের জন্য কাজী এনাম ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ সহ সচেতন অভিভাবকবৃন্দ। ভবিষ্যতেও একই ফাউন্ডেশনের উদ্যোগে এমন বৃত্তি পরীক্ষার আয়োজন অব্যাহত থাকবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net