1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফের কোয়াইংছড়ি পাড়ায় ডিএনসি'র অভিযানে ইয়াবা উদ্ধার; আসামী পলাতক  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

টেকনাফের কোয়াইংছড়ি পাড়ায় ডিএনসি’র অভিযানে ইয়াবা উদ্ধার; আসামী পলাতক 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার

টেকনাফ, (কক্সবাজার), প্রতিনিধি

 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোন। এ ঘটনায় অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের কোয়াইংছড়ি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি চালানো হয় পলাতক আসামি কালা মিয়া (৪০) এর নিজ দখলীয় বাড়িতে। বাড়িটি পূর্ব ভিটির পশ্চিম পাশে অবস্থিত টিনের ছাউনি যুক্ত তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘর বলে জানা গেছে।

 

অভিযানকালে ওই বসতঘর থেকে ১০৭ (একশত সাত) পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা জব্দ করা হয়। তবে (ডিএনসি)’ র উপস্থিতি টের পেয়ে আসামি কালা মিয়া পালিয়ে যায়।

 

পলাতক আসামি কালা মিয়া (৪০) জালাল আহমদের ছেলে। তার বাড়ি সাবরাং ইউনিয়নের কোয়াইংছড়ি পাড়া, ০২ নম্বর ওয়ার্ডে। অভিযানের পর টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net