1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার

-সুশীল ফোরাম।

৬ই ডিসেম্বর রোজ শনিবার সকাল ১১.০০টায় সুশীল ফোরামের নিজস্ব কার্যালয়ে স্বৈরাচার এরশাদের পতন দিবস উপলক্ষ্যে সুশীল ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ বলেন, ১৯৯০ সালের এই দিনে বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মুখে পড়ে পতন হয় স্বৈরাচার হোসাইন মোহাম্মদ এরশাদের। সেদিন গণতন্ত্র মুক্তি পায়। ১৯৮২ সালের ২৪শে মার্চ রক্তপাতহীন এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর এরশাদ সরকার দেশের রাজনীতি ও সংস্কৃতি সর্বক্ষেত্রে গণবিরোধী ধারা প্রবর্তন করেন। রাজনৈতিক নেতাদের উপর নেমে আসে ব্যাপক নিপীড়ন-নির্যাতন। ৬ই ডিসেম্বর জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে ৯ বছরের অগ্নিঝরা আন্দোলনের পর পতন ঘটেছিল সামরিক স্বৈরশাসক এরশাদের। যে স্বৈরশাসক এরশাদ ১৯৮২ সালের ২৪শে মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙ্গে বন্দুকের নলের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করে সাংবিধানিক রাজনীতি স্তব্ধ করেছিল। যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুপাক্ষিক ও বহুদলীয়। এরশাদের পতনের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ও অনুপ্রাণিত হয়ে ২০২৪ সালের আগস্ট মাসে ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বর্তমান ছাত্র সমাজ শহীদ নূর হোসেন, ডাঃ মিলন, জাফর, জয়নাল ও কাঞ্চনের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনে ঝাপিয়ে পড়ে। শহীদ হয় আবু সাইদসহ প্রায় ১৬০০ বাংলাদেশী নাগরিক। বাধ্য হয়ে স্বৈরাচারী শেখ হাসিনাসহ তার দলের হাজার হাজার নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়। তাই আজ দেশের জনগণের মাঝে আশার সঞ্চার হয়েছে যে, যেসকল নেতাকর্মীরা হত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত করে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এটাই এদেশের জনগণের প্রত্যাশা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুশীল ফোরামের সিনিয়র সহ-সভাপতি এস.এম. শহিদুল্লাহ, ফোরামের সেক্রেটারি ডা. মোবারক হোসেন, ফজলুল করিম শামীম, ছানোয়ার হোসেন সায়ের, আব্দুল মান্নান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net