1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আনোয়ারায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় বিষপানে এক যুবক ও পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আনুমানিক ৭টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হুন্দিপপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সাকিব (২৫) নিজ বাড়িতে বিষপান করেন। তিনি মৃত শাহ আলমের একমাত্র পুত্র। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা প্রাথমিক চিকিৎসা ও ওয়াশ শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়।নিহতের চাচাতো ভাই ছোটন জানান, মোহাম্মদ সাকিব দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।একই দিন দুপুরে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশুটি ওই গ্রামের বাসিন্দা শাখাওয়াত হোসেন শাকিলের একমাত্র কন্যা সোহা (১)। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে অবস্থিত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net