1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়।

 

ভোর প্রায় ৫টার দিকে মায়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখা গেলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার হাতে থাকা কালো রঙের একটি প্লাস্টিক পলিব্যাগ ফেলে নাফ নদী পার হয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

 

পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত কালো রঙের পলিব্যাগটি তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেটের মধ্যে মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী বা কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন,

“পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।”

 

তিনি আরও বলেন,

“বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে থেকে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net