1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাজরিন গার্মেন্টসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

তাজরিন গার্মেন্টসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২৬১ বার

নুর আলম সিদ্দিকী মানু:-

সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশনস লিমিটেডের ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও সমাজ কল্যাণ এন্ড পুনর্বাসন ফাউন্ডেশন।

 

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে আশুলিয়ার তাজরিন গার্মেন্টসের সামনে ক্ষতিপূরণের দাবিতে অবস্থানরত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন,“তাজরিন গার্মেন্টসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে পাশে রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের সঙ্গে আমাদের সংগঠন থাকবে। আজ আমরা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছি, ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, তাজরিন অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়; এটি মালিকপক্ষের চরম অবহেলা ও রাষ্ট্রের ব্যর্থতার একটি জ্বলন্ত উদাহরণ। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিক আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

 

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আলী আকবর, আবুল কালাম, মোঃ সাগর, মশিউর রহমান ইরান, এসকে শুভসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net