1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুকুর ভরাটের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে পরিবেশে অধিদপ্তরের মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২  লাকসামে উত্তরদা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাতকানিয়ায় খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার 

পুকুর ভরাটের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে পরিবেশে অধিদপ্তরের মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার

আবু সুফিয়ান

কুমিল্লা নগরীতে পুকুর ভরাটের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছে পরিবেশে অধিদপ্তর। এতে পাঁচ-জনের নামসহ মোট দশজনকে অভিযুক্ত করা হয়েছে।

 

 

স্থানীয় সূত্রমতে, কুমিল্লা নগরীতে ভরাট হচ্ছে ২০০ বছরের প্রাচীন একটি পুকুর। পুকুরটি কাজী বাড়ির পুকুর বা কাজী পুকুর নামে পরিচিত।  নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। যা ২০১৯ সাল থেকে কয়েক ধাপে ভরাট করা হয়। মূল সড়কের পাশে প্রথম দোকান, পরে আবাসিক ভবন নির্মাণের কাজ চলমান।

 

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব জানান, এ

 

পুকুর ভরাটকারীদের বিষয়ে পূর্বের ডিডি থাকাকালীন তাদের নোটিশ করেছিলেন। তারা

 

তখন কাজ বন্ধ রেখেছে। ধীরেধীরে পুনরায় কাজ শুরু করলে আমরা সতর্ক করেছি। নিষেধাজ্ঞা অমান্য করায় মালিকদের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

 

 

কুমিল্লা সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান বলেন, এটা আওয়ামীলীগের আমলে ভরাট শুরু হয়। তখন আমি কাজ বন্ধ করেছি। পুকুরটা এখন পরিত্যক্ত।  আমার অংশ তিন শতক।

 

 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার

 

সুজন চন্দ্র রায় জানান, পুকুর ভরাট করার বিষয়টি জেনেছি। অভুযুক্তদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ  করা হবে।

 

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন জানান, ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে।

 

অনুমোদন ছাড়া ভবন করার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net