1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার কুমিল্লা-৪ আসন আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী ঈদগাঁওয়ে আমির সুলতান-দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী সম্পন্ন  তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট আমরা রাসূলের দেখানো ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবো র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় পরিত্যক্ত ৫ টি গ্রেনেড উদ্ধার: থানায় হস্তান্তর  জাতীয় নির্বাচনে নিরাপত্তা দিতে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই : চৌদ্দগ্রামে জামায়াত আমীর ডা. শফিক দেশের ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করেছে ইসি

আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ বার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়ে গেল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ।

 

রোববার (০১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ গফুর ভূঁইয়ার দায়ের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। এর ফলে তার নির্বাচনে অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকল না।

 

আদালত ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ইসিতে আপিল করেছিলেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। গত ১৮ জানুয়ারি শুনানি শেষে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

 

ইসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন গফুর ভূঁইয়া। তবে গত ২২ জানুয়ারি শুনানি নিয়ে হাইকোর্ট তার রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আজ (রোববার) আপিল বিভাগেও সেই আবেদন খারিজ হওয়ায় তার নির্বাচনী পথ পুরোপু আবরুদ্ধ হয়ে গেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net