সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কক্সবাজারের ঈদগাঁওয়ে ইফতার ও দোআ মাহফিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
গতকাল শনিবার (১৪ মার্চ) উপজেলার পোকখালী হাই স্কুল মাঠে দোআ মাহফিল ও ইফতারের আয়োজন করেন পোকখালী ইউনিয়ন যুবদল।
ইউনিয়ন যুবদল সভাপতি আজম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলমের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পোকখালী ইউনিয়ন বিএনপি সভাপতি এইচ এম সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল, সাবেক সভাপতি আকতার উদ্দিন, যুবনেতা আবু হেনা, মোঃ আলমগীর, জামাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি- যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে বেগম জিয়ার পরকালীন মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোআ ও মোনাজাত করা হয়।