মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া, খতমে কোরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১২ টায় ঈদগাঁও বাস ষ্টেশনস্থ ইসলামিক ফাউন্ডেশন সাধারণ রিসোর্স সেন্টার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা এমদাদুল্লাহ জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাপক নাজমুল হোসাইন সাজিদ ও আলোচক হিসেবে ছিলেন ফাউন্ডেশনের উপজেলা প্রতিনিধি আবু নোমান মোঃ মাসুদ রানা।
এসময় প্রধান অতিথি অধ্যাপক নাজমুল হোসাইন সাজিদ তার বক্তব্যে বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস—এ স্বাধীনতা বহু ত্যাগের বিনিময়ে অর্জিত। দেশের স্বাধীনতার জন্য অসংখ্য মুক্তিযোদ্ধা আত্মত্যাগ করেছেন। তিনি দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি মসজিদে মসজিদে বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলার একাধিক আলেম, বিভিন্ন মসজিদের খতিব-ইমামগণ উপস্থিত ছিলেন। শেষে শহিদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।