1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ 

বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮ বার

মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশন বাঁশখালীর উদ্যোগে প্রবাসী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চাম্বল বাজারের হোসাইনীয়া কনভেনশন হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্বিক প্রবাসী মাইন উদ্দীন লক্ষী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল করিম। পরে সঙ্গীত পরিবেশন করেন মো. রিদোয়ান ও মো. তারেক। উদ্বোধনী বক্তব্য দেন মোজাম্বিক প্রবাসী ওমর কাজী।

প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালীর সাংসদ অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, মোজাম্বিকে বাংলাদেশি দূতাবাস না থাকায় সেখানে অবস্থানরত প্রবাসীদের নানা সমস্যায় পড়তে হয় এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনার চেষ্টা করবেন।

প্রধান মেহমান হিসেবে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রবাসীরা শুধু অর্থনৈতিক অবদানই রাখেন না, দেশের যেকোনো দুর্যোগেও মানবিক সহায়তা দিয়ে দেশের পাশে দাঁড়ান।

প্রধান বক্তা হিসেবে সাবেক পৌর মেয়র আলহাজ কামরুল ইসলাম হোসাইনী বলেন, প্রবাসীদের এই ধরনের সামাজিক উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নূর হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আরিফ উল্লাহ, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী ও জামায়াত নেতা মর্তুজা আলী চৌধুরী।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোজাম্বিক প্রবাসী আব্দুর রশিদ, সাঈদুল হক সাঈদ, মনিরুজ্জামান, আব্দুল গফফার, রহমত উল্লাহ, সেকান্দর নূরী, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, মো. দেলোয়ার ও মনির।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এটিএম কফিল উদ্দিন, হেলাল রহমান, মো. শহিদুল ইসলাম, আব্দুল গফ্ফার, আব্দুল খালেক, আমির হোসেন, আদিল হোসেন ইফতু, এমএম হাসান (হাসিব) ও রমিজুর রহমান।

শেষে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net