1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ 

সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

মো. শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ১৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘আলোর পথ সমাজকল্যাণ সংস্থা’।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার নয়ামাটি গ্রামে সংস্থার সদস্যদের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, পোলাও চাল, সেমাই, চিনি, ভোজ্যতেল ও গুঁড়া দুধ।

 

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ও সমাজসেবক মেহেদী হাসান, উপদেষ্টা আসাদুল ইসলাম (সেক্রেটারি, সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াত), সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ দুলাল, মো. সৌরভ, মোহাম্মদ সাগরসহ স্থানীয় ব্যক্তিরা।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ নাসির উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত ও তার অর্থ পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net