1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারকী রাহাতউল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। একই সঙ্গে তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

 

শুক্রবার (৬ মার্চ) জোহরের নামাজের পর পারকী এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পারকী গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অবৈধভাবে নিজেকে মোতোয়াল্লি দাবি করা এবং সংঘবদ্ধ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত মাহাবুব, মাহাদী গং মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এর প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ পরিচালনা কমিটিকে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজ খান, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল, সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান, মাদ্রাসা সভাপতি মো. হেলাল, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ, কমিটির সদস্য মো. জামাল, সহসাধারণ সম্পাদক মো. শাহনুর, সহসভাপতি মো. আলম, সদস্য ইসমাইল, ইউচুপ, মো. জিয়া, সো. সজীব, মো. গুফিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net