কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জাগ্রত জালালাবাদ সংগঠনের উদ্যোগে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১৯ মার্চ দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম সংলগ্ন রাস্তার মোড় এলাকায় ঈদ সামগ্রী বিতরন কর্মসুচী সম্পন্ন হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনের সঞ্চালনায় ও মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন কার্যকরি পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোবারক সাঈদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান তানভীরুল ইসলাম আইয়ুব।
এছাড়াও সংগঠনের কার্যকরী পরিষদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জুবাইর, নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আলম ফাহিম, অর্থ সম্পাদক শহিদ জুমলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল কবির রাহাতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জাগ্রত জালালাবাদের এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, সমাজের বিত্তবানদের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভাবনা রয়েছে।