1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩ বার

আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত মানবিক সংগঠন “ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন–’এর উদ্যোগে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের সম্মানে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ ) বিকেলে ঈদগাহ পাবলিক লাইব্রেরী মাঠে ইফতার মাহফিল, আলোচনা সভা শেষে ঈদ উপহার বিতরণ করা হয়।

 

সাধারন সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জুবাইর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ ইউছুফ আলী।

 

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী, জামায়াত নেতা লায়েক ইবনে ফাজেল, জুলাইযোদ্ধা এড.এসকে ফারুকী, ইউপি মেম্বার নুরুল হুদা, যুবনেতা মোঃ আজমগীর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, যুবনেতা আজিজুল হক রুবেল, আবু হেনা, আসির আওসার তকি, এনসিপি নেতা রহিম চৌধুরী, উপজেলা শিবির সভাপতি মোঃ আবদুল্লাহ, ছাত্রনেতা সোহেল রানা,  তানভীরুল ইসলাম আয়ুব ও রাশেদ কামাল প্রমুখ।

 

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, উপদেষ্টা  অ্যাড. মোবারক সাঈদ, নুরুল হুদা, মনছুর আলম, মিছবাহ উদ্দিন, কার্যকরী পরিষদের সহ সভাপতি মোহাম্মদ সোফাত, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাফসীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল কবির রাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে অর্ধ শতাধিক এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের হাতে ঈদের বিশেষ উপহার তুলে দেয়া হয়।

 

আলোচনা পর্বে বক্তারা মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়জুল আমিন।

 

সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ জুবাইর উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনার সমন্বয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে সংগঠনের মানবিক কার্যক্রম আরও বিস্তারের প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net