নোয়াখালীর কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামী ১ (এক) মাসের সকল রোগীর টোকেন ফি ও ভর্তি ফি প্রদান করবেন নোয়াখালী -৫ আসনের এম পি।
৯ই মার্চ সোমবার কবিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য বিষয়ক সভায় নোয়াখালী -৫ আসনের এম পি মোহাম্মদ ফখরুল ইসলাম এ প্রতিশ্রুতি দিয়েছেন।
এ সময় তিনি বলেন, জাস্ট সৌজন্যতামূলক ভাবে রমজান মাস উপলক্ষে উপহার হিসেবে আগামী ১ মাসের আউটডোর এবং ইনডোরের সকল রোগীদের প্রথম ভর্তি ফি আমি প্রধান করবো। এ সময় তিনি হাসপাতালের সব ডাক্তারগণের উদ্দেশ্যে বলেন রোগীদের নিকট থেকে আউটডোরে টোকেন ফি এবং ইনডোরের ভর্তি ফি নিবেন না। এটা আজ থেকে ১ মাস পর আমার নিকট থেকে একসাথে নিবেন। সভায় আরো উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ও সহকারী মেডিকেল অফিসারগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণ্য মান্য ব্যক্তিবর্গ।