1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ই মার্চ (মঙ্গলবার) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন  সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল এমরান। কোরআন তেলাওয়াত করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

সভাপতি এএইচ এম মান্নান মুন্না, সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক এম. এস. আরমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ সোহাসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল এমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় ভৌমিক,  সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমান, কার্যকরী সদস্য অজয় কুমার আচার্য, কার্যকরী সদস্য বিমল চন্দ্র মজুমদার, কার্যকরী সদস্য শাহাদাত হোসেন রাসেল।

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে একটি আদর্শ ও বস্তুনিষ্ঠ সাংবাদিক সংগঠনে রূপান্তর করা হবে। সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিকরা সমাজে দায়িত্বশীল ভূমিকা পালন করবে,এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করবে বলেও তারা উল্লেখ করেন। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেছবাহ উদ্দিন। দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net