1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ০ বার

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার এইচ এম নুরুল আবছার।

 

মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে রাজধানীর কিংস্টন হোটেলে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে তিনটি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

 

প্রতিযোগিতায় সুমধুর তেলাওয়াতের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে দ্বিতীয় স্থান অর্জন করেন নুরুল আবছার।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ আবু রায়হান, জুবাইর আহমদ তাশরীফ এবং আব্দুল কাইয়ুম মোল্লা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলাঙ্গর জেলার ডেপুটি প্রেসিডেন্ট দাতু শ্রী (ধনকুবের) ড. হাসনিজাল হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) সিদ্দিকুর রহমান।

 

জানা গেছে নুরুল আবছার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের বাসিন্দা ও খুটাখালী তমিজিয়া ডিগ্রি মাদরাসার প্রাক্তন ছাত্র। বর্তমানে তিনি মালয়েশিয়ার ইয়েস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।

 

এর আগে তিনি মালয়েশিয়ায় বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি বাংলাদেশে তিনি সম্মানজনক প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড লাভ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net