চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কাটাখাঁলী খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সাতকানিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫ টার সময় চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি কাটাখাঁলী খালে অবস্থিত স্লুইস গেটে সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ আয়েজুর রহমান আরাফ (১০) এর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১২ টার সময় স্লুইস গেইট সংলগ্ন খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। নিহত আয়েজুর রহমান আরাফ চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি ৮নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে।
নিহত শিশুটি স্থানীয় আমিলাইষ যায়েদ বিন সাবিত (রা:) দাখিল মাদ্রাসার নূরানী তৃতীয় শ্রেণির তুখোড় মেধাবী শিক্ষার্থী। এদিকে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।