বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈদগাঁও উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠািত হয়েছে।
২৪ মার্চ বিকালে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসাইন মেম্বার।
সদস্য সচিব বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম।
বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কির, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম, জানে আলম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু ছিদ্দিক, জালালাবাদ বিএনপির সভাপতি নুরুল আলম, মোজাফ্ফর আহমদ সুৃমন, যুবনেতা মোঃ আজমগীর, মামুন সিরাজুল মজিদ ,মিজানুর রহমান ও আবুহেনা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা যুবদল নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন যুবদল সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।