1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি

কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

মো. শাহ্জালাল মিয়া,(সোনারগাঁ) নারায়ণগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘রমজানের মাহাত্ম্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বিকেলে উপজেলার অভিজাত রেস্টুরেন্ট Panam Food Park-এ মোগরাপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন সোসাইটির পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি ও দেশ বরেণ্য শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি। তাই আমরা মুসলিম হলেও আমাদের আচরণ সঠিকভাবে গড়ে উঠেনি।” তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন-এর একমাত্র সংসদ সদস্যের সঙ্গে মাননীয় স্পিকারের আচরণ গ্রহণযোগ্য নয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদের সদস্য মাওলানা মো. সাইফুদ্দিন মনির। তিনি বলেন, যারা নিজেকে আল্লাহ-সচেতন মনে করেন, তাদের আল্লাহ সম্পর্কে জানতে হবে এবং তা মেনে চলতে হবে। এর বাইরে নিজেকে মুসলিম দাবি করার সুযোগ নেই।

 

মোগরাপাড়া ইউনিয়ন জামায়াত নেতা আল আমিনের সভাপতিত্বে এবং জামায়াত নেতা শাহআলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের সহ-সেক্রেটারি সোহেল রানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোরহাব হোসাইন।

 

এ সময় আরো বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের আমীর মাওলানা ইসহাক এবং সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের সহ-সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net