1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানিগঞ্জের চরহাজারি ইউনিয়নে ভয়াবহ আগুনে ৫ ঘর পুড়ে ছাই  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক

কোম্পানিগঞ্জের চরহাজারি ইউনিয়নে ভয়াবহ আগুনে ৫ ঘর পুড়ে ছাই 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘরসহ ৫ টি ঘর। আগুনে বসতঘরে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

 

রোববার ভোরে চরহাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মালি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বসতঘরে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন। আগুন দেখে লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।এসময় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই আবু নাছের, আবদুল্লাহ আল নোমান ও সবিতা রাণীর তিনটি টি বসতঘর ও দুটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উত্তম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net