1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন 

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার

সভাপতি নুরুল আমিন মিন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি নুরুল আমিন মিন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম। রোববার (৫ এপ্রিল ) দুপুরে কর্ণফুলী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি খালেদ মনছুর এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক। এছাড়া যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের চট্টগ্রামের এস এম সালাহউদ্দিন। অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক ইনকিলাবের মো.জাবেদুল ইসলাম। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের বাণীর সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন প্রবাসী টিভির মো. সাইফুল ইসলাম। কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কর্ণফুলীর এম এ কাইয়ুম, দৈনিক পূর্বদেশের মো আয়াজ, সি প্লাস টিভির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং দৈনিক আমাদের সময়ের ইকবাল বাহার। নতুন কমিটির মাধ্যমে কর্ণফুলী প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net