1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বৈলতলী শঙ্খ নদীর পাড়ে মনোরম পরিবেশে বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে বাঙ্গালীর ঐতিহ্যবাহী বলি খেলা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়। গত ১৪ এপ্রিল বিকালে বলি খেলার উদ্বোধন করেন এড. জাফর ইকবাল মিন্টু। তিনি বলেন, সম্রাট আকবর এ বলি খেলা প্রবর্তন করেছিলেন। বিটিশদের বিরুদ্ধে বাঙ্গালীদের জাগ্রত করতে এ বলি খেলা বাংলার মাটিতে আয়োজন করা শুরু হয়। সে সময় মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী বরকলে বিশ্ব পুকুরের বলি খেলা, সাতকানিয়াতে মক্কীর বলি খেলা, নগরিতে লাল দিঘির বলি খেলা, পরবর্তীতে আরো অনেকে এ বলি খেলার আয়োজন শুরু করেন।

বৈলতলী বৈশাখী মেলা উদযাপন পরিষদের উদ্যোগে ২দিনব্যাপি মেলার ১ম দিনে বলি খেলা শেষে পুরষ্কার বিতরনী সভা তরিকুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢেবারকুল ঐক্য সংঘের সভাপতি কায়সার হোাসেন, বিএনপি নেতা এড. শফিউল হক চৌধুরী সেলিম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সংবর্ধিত অতিথি দিদারুল আলম, মো. সরোয়ার, আবদুল হাই, আবু বক্কর, তাজ উদ্দীন, মিজানুর রহমান, সেলিম উদ্দীন, সাইফুল ইসলাম, মো. কায়সার, মো. জাহেদ, মোজাম্মেল হক, জিয়াউল হক, জি.এম ফোরকান, কাউসার ফেরদৌস, তছলিম উদ্দীন ভূইয়া, মো. সেলিম প্রমুখ। খেলা শেষে কক্সবাজারের ওসমান বলিকে ৫ হাজার টাকার চ্যাম্পিয়ন মানি, মো. হাশেম বলিকে ৩ টাকা রানার আপ মানি, সাতকানিয়ার নুর মোহাম্মদকে ৩য় স্থানে ২ হাজার প্রাইজ মানি প্রদান করা হয়। পাশাপাশি চকরিয়ার বান্টু, কালু, আলমগীরসহ খেলায় অংশগ্রহণকারী বলিদের সম্মানী প্রদান করা হয়। রাতে পুষ্পা ও লিমার কন্ঠে সংগীতানুষ্টানে দর্শকদের মাতিয়ে তুলেন। দীর্ঘ ১২ বছর পর বৈলতলীর এ বলি খেলাকে ধরে রাখতে উদ্বোধক এড. জাফর ইকবাল আগামী কোরবানী ঈদে একইভাবে বলি খেলা ও নৌকা বাইচ প্রতিযোগিতার ঘোষনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net