1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা”

ইবনে সাঈদ অঙ্কুর
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২৯ বার

সমসাময়িক নাট্যজগতে আবারও আসছে নতুন চমক।পরিবারিক গল্প আর বাস্তব জীবনের ছোঁয়ায় নির্মিত হচ্ছে ভিন্নধর্মী নাটক “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা”।

 

রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে জমজমাট পরিবেশে চলছে নাটকটির শুটিং। তরুণ নির্মাতা রাশেদ আল মামুন উত্তরের পরিচালনায় নাটকটি ইতোমধ্যেই কৌতূহল তৈরি করেছে দর্শকদের মাঝে।

 

প্রযোজনায় রয়েছেন জাফর ইকবাল গোর্কি। নির্মাণশৈলী ও গল্প বলার ধরনে আধুনিকতার ছোঁয়া রাখতে চেষ্টা করছেন পুরো টিম।

 

নাটকটিতে অভিনয় করছেন তানবীর লিমন, সুনব সানী, স্বর্ণা বিশ্বাস, তানহা ইয়ামিন,রাশেদ আল মামুন, জামাই বাবুসহ আরও অনেকেই। পারিবারিক গল্পের ভেতরে থাকছে হাসি, আবেগ আর সম্পর্কের টানাপোড়েন।

 

বর্তমান সময়ের দর্শক যেখানে বাস্তবধর্মী ও পারিবারিক কনটেন্টে আগ্রহী, সেখানে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” হতে পারে একটি ভিন্নধর্মী সংযোজন।

 

ইতোমধ্যেই নাটকটির গল্প ও চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নির্মাতা ও সংশ্লিষ্টরা আশা করছেন, মুক্তির পর দর্শকদের কাছ থেকে মিলবে দারুণ সাড়া। নাটকটি শিগগিরই প্রকাশ পাবে ইউটিউব চ্যানেল ”চিত্রকল্প” ও ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net